বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেষ ওভারগুলোর বিধ্বংসী ব্যাটিং আর দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে বিপিএলে দাপুটে জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। তবে ইনিংসের মাঝামাঝি সময়ে নিয়মিত উইকেট হারাতে থাকায় ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৬০ রানে।
এর আগে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স তোলে ১৮০ রান। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৯২ রানে আটকে থাকা দলটি শেষ ছয় ওভারে যোগ করে আরও ৮৮ রান। শেষ দুই ওভারে আসে ৪৫ রান, যা ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে দেয়।
১৮ ওভার শেষে সিলেটের রান ছিল ৫ উইকেটে ১৩৫। তখন ব্যাটিংয়ে ছিলেন মঈন আলী ও ইথান ব্রুকস। নাসিরের ওভারে মঈন আলী একাই তুলে নেন ২৮ রান। সেই ছন্দে পরের ওভারে সিলেট তোলে আরও ১৭ রান।
মাত্র ৮ বলে ৩ ছক্কা ও ২ চারে মঈনের ২৮ রানের ক্যামিও ইনিংসের সঙ্গে চতুর্থ উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও আরিফুল ইসলামের ৬২ রানের জুটিতে ভর করে ১৮০ রানের শক্ত পুঁজি পায় সিলেট।
শেষ পর্যন্ত সেই লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস থামে ১৬০ রানেই। ফলে ২০ রানের জয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স।
বিপিএল, সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট