২৯ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ফ্যাসিজমের পতনে মানবিক-বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ: আরিফ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন


সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার গুণাবলি-আদর্শ বুকে ধারণ করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হবে। 

 

তিনি বলেন, আপসহীন নেত্রী, আমাদের রাজনীতির প্রেরণা- উন্নয়নের বাতিঘর। তিনি ছিলেন মানুষের ভালোবাসা, আস্থা-বিশ্বাস, স্বাধীন, সার্বভৌম-গণতন্ত্রের প্রতীক। এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়াকেস্মরণ করবে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে দিন ব্যাপি দোয়া পূর্বে স্মৃতিচারণ বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, ফ্যাসিজমের পতনের পর শান্তি-নিরাপদ, মানবিক-বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। বেগম খালেদা জিয়ার উপর মানুষের ভালোবাসা, সম্মান, আস্থা-বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করে সব ধর্ম-বর্ণের নিরাপদ-শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হবে।

 

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, হেলাল উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মো: ইলিয়াস আলী মেম্বার, আজিজুর রহমানসহ শতাধিক নেতাকর্মী। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, আরিফুল হক চৌধুরী, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ