২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় সুনামগঞ্জে তাৎক্ষণিক আনন্দ মিছিল

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ মে, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সুনামগঞ্জে বিজয়ের মিছিল করেছে বিপ্লবী ছাত্রজনতা। 


শনিবার (১০ মে) রাত ১২টার দিকে শহরের আলতাফ স্কয়ার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মিছিলে অংশগ্রহণকারীরা "ধর ধর আওয়ামী লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর", "ঈদ মোবারক", "আওয়ামী লীগের কবর রচনা হোক আজ" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। 


আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, জেলা যুব জমিয়তের নেতা ত্বাহা হোসাইনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নিপীড়ন ও ভোটাধিকার হরণের অভিযোগ এনে কঠোর ভাষায় সমালোচনা করেন, এবং অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আওয়ামী লীগ, নিষিদ্ধ, সুনামগঞ্জ, আনন্দ মিছিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ