সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৯:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের মতবিনিময় সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সন্ধ্যা ৭ টায় পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসায় এই মতবিনিময় সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়তের আহ্বায়ক মাওলানা মুনাজির আহমদের সভাপতিত্বে ও মাওলানা আতিকুল হক, গাজি আবুল কালাম ও
হাফিজ আবু সাইদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রিয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একটি ইসলামী রাজনৈতিক দল। ১৯১৯ সাল থেকে এপর্যন্ত বাংলাদেশের মাটি, মানুষ ও ইসলামের পক্ষে সবসময় জমিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন জমিয়ত একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল। জমিয়তের সহ-আন্তর্জাতিক সম্পাদক হিসেবে কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ রয়েছে। তাদের নির্দেশেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী হিসাবে আমি কাজ করে যাচ্ছি। সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জমিয়তের নাম ব্যবহার করে কেউ নিজেকে জমিয়তের প্রার্থী দাবি করলে বিভ্রান্ত হবেন না।'
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমানুল্লাহ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল হক, জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব হাফিজ মাহমুদুল হাসান, জেলা জমিয়তের সদস্য মাওলানা রশিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা তাহির আহমদ, মাওলানা আবু সুফিয়ান ইমন, ক্বারি শুয়াইব আহমদ প্রমুখ।
এদিকে মতবিনিময় সভায় এক কাউন্সিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও উপদেষ্টা পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মাওলানা সিরাজুল ইসলাম, আলহাজ্ব ক্বারি আমান উল্লাহ, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ, বাদশা মিয়া ও ক্বারি রিফাত আলী।
এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন জমিয়তের কমিটিতে মুফতি মুনাজির আহমদকে সভাপতি ও মাওলানা আতিকুল হককে সাধারণ সম্পাদক করে নির্বাচিত করা হয়। কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ছাবির আহমদ, প্রচার সম্পাদক, মুফতি রুহুল আমিন শাহার, যুব বিষয়ক সম্পাদক গাজি আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শুয়াইব আহমদ, অফিস সম্পাদক মুহিনুর রহমান। এবং সদস্য পদে রয়েছেন, আবু সাইদ, আব্দুস সামাদ, লুৎফুর রহমান, হুসিয়ার আলী, গোলাম রব্বানী ও এনামুল হক।
এছাড়া মাওলানা তাহির আহমদকে সভাপতি ও শুয়াইব আহমদকে সাধারণ সম্পাদক করে পশ্চিম পাগলা ইউনিয়ন যুব জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাষ্টার শের জাহান, ছামিনুল হক, সহ-সাধারণ সম্পাদক জাবির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক আবুল হাসান ওলি উল্লাহ ও সদস্য পদে রয়েছেন জাকির আহমদ, মিসেল ও মুফতি জুবায়ের আহমদ
শান্তিগঞ্জ জমিয়ত, পশ্চিম পাগলা জমিয়ত, শান্তিগঞ্জ