২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ছাতকে বাগবাড়ী গ্রামবাসীর পঞ্চাইতি সভা

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাগবাড়ী গ্রাম বাসীর উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) রাত বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে গ্রাম বাসীর এক পঞ্চাইতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মাস্টার সোনাহর আলী'র সভাপতিত্বে এবং মেহেদী হাসান সোনামিয়া,মাস্টার মানিক মিয়া ও ফয়জুল আহমদ পাবেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পঞ্চাইতি সভায় বক্তব্য রাখেন, কলিম উদ্দিন আহমেদ মিলন,ফজলু মিয়া চৌধুরী, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, আব্দুল জলিল আজাদ,কোহিন চৌধুরী, রিয়াজ আহমেদ রাজু, রেদোয়ান আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন মাওলানা কাদির বিল্লাহ। 

 

এসময় গ্রামের মুরব্বি চান মিয়া চৌধুরী, আবুল কালাম আজাদ,রাজু আহমেদ, হাজী বুরহান উদ্দিন, হাজী,আজমল হোসেন,মো.গোলাম সারোয়ার মিঠু, সালেহ আহমদ মজনু, ইয়াহিয়া মিয়া,আবুল হোসেন, মনজুর আহমেদ,চাঁদ মিয়া, মঈনুল চৌধুরী,হাজী আলা উদ্দিন, তপন তরফদার, হাজী আলা উদ্দিন রুমেন,মোজাম্মেল হক রুহেল,মাহবুব আলম, মীর কয়ছর,শাহবাজ চৌধুরী,জগলু আহমেদ,জসিম উদ্দিন সুমেন,বাকি বিল্লাহ,হিফজুল বারী শিমুল,সোলেমান আহমদ, মাওলানা নিজাম উদ্দিন,আব্দুল মমিন,মো.মাসুম আহমেদ, কামাল উদ্দিন,কুটি মিয়া,হেমেন্দ্র দেবনাথ, মানিক আচার্য্য, দিলীপ আচার্য, নারায়ণ দাস,জবরু মিয়া,ফখরুল আলম, তানিমুল ইসলাম, মো.আব্দুল মোনেম মামনুন,সেবুল রেজা, নোমান ইমদাদ কানন,শাওন আহমদ,শামীম চৌধুরী,মতিউর রহমান,শাফি মিয়া,আবজল মিয়া,জাকির হোসেন,দিলোয়ার হোসেন সহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 

 

সভায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগবাড়ী গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন আহমেদ মিলন বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। গ্রামবাসী সবাই মিলে প্রার্থীর পক্ষে প্রচারণার প্রয়োজন। কাজেই নির্বাচনী আচরণ বিধি মেনে আগামী২২ জানুয়ারি থেকে দলমত নির্বিশেষে বাগবাড়ী গ্রামের ছোট- বড় সবাই নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাতক, পঞ্চাইতি সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ