জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৪:১২ অপরাহ্ন
সিলেট বিভাগকে আলাদা প্রদেশ হিসেবে বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে 'জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ'-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, সিলেট বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ এ অঞ্চল দেশের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বক্তারা বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিলেটকে ‘জালালাবাদ প্রদেশ’ হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।
তারা সরকারকে দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।
জালালাবাদ প্রদেশ, সিলেট বিভাগ, মৌলভীবাজার মানববন্ধন