১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / মামলা

জকিগঞ্জে নোমান হত্যা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জের বহুল আলোচিত কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান হত্যা মামলার তদন্তভার বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। 


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জকিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম সরকার এ নির্দেশ দেন। 

 

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, নিহত নোমানের পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন। 

 

এদিকে ঘটনার প্রায় দুই মাস ২১ দিন পার হয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য বা সুত্র এখনও উদঘাটন হয়নি। ফলে এলাকাজুড়ে নানা সন্দেহ ও কৌতূহল তৈরি হয়েছে। এ ঘটনায় মামলাটির তদন্তভার সিআইডির কাছে যাওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, নোমান হত্যা, পুলিশ, সিআইডি, মামলা, তদন্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ