০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

শাল্লায় ৬০টি ফুটবল দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ মে, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৬০টি ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যােগে এ আয়োজন সম্পন্ন হয়।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার গণমিলনায়তনে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ কালিপদ রায়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, 'ফুটবল খেলতে হলে দক্ষতা ও শারীরিক সক্ষমতা লাগে। একজন মাদকাসক্ত খেলোয়াড় কখনোই উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ভালো করতে পারে না। তাই ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দেশে খেলোয়াড় নির্বাচনের আগে মাদক পরীক্ষা করা হয়।'

তিনি আরও বলেন, 'তোমাদের মধ্যে যারা ভালো খেলে, যাদের দৌড়ের গতি বেশি—তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো। তবে এর জন্য খেলোয়াড়দেরও আগ্রহ ও চেষ্টা থাকতে হবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের শাল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালসহ উপজেলার বিভিন্ন গ্রামের খেলোয়াড়, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মোট তিনটি ইউনিয়নের ৬০টি ফুটবল দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়, যা স্থানীয় খেলাধুলার চর্চাকে আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা জানান।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

শাল্লা, সুনামগঞ্জ, ফুটবল বিতরণ, জার্সি বিতরণ, শিশির মনির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ