১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২১ ডিসেম্বর) উপজেলার সাদা পাথর বাঙ্কার থেকে ধলাই ব্রিজসংলগ্ন নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২০টির বেশি বারকি নৌকা জব্দ করে তা বিনষ্ট করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সাদাপাথর, পরিবেশ, পাথর উত্তোলন, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ