জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৯টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব জালালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
আজ সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, কমলগঞ্জের ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোপের মধ্যে পাটের বস্তায় মোড়ানো অবস্থায় এসব এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্ঙ্খলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ৯টি এয়ারগান জিডিমূলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গণ অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং মোট ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৯-এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে ৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।