জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বাংলাবাজার বালু-পাথর এলাকা থেকে ১৩ হাজার ৩’শ ঘনফুট এবং শ্রীপুর কোয়ারি এলাকা থেকে ৩ হাজার ২’শ ৬০ ঘনফুট বালুসহ মোট ১৬ হাজার ৫শ’ ৬০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব বালু তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। সিলেট ভয়েসকে তিনি জানান, টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বাংলাবাজার ও শ্রীপুর কোয়ারি এলাকা থেকে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এসব বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বাংলাবাজার এলাকা থেকে জব্দকৃত বালু প্রতি ঘনফুট ১৭ টাকা ৬৫ পয়সা এবং শ্রীপুর এলাকা থেকে জব্দকৃত বালু প্রতি ঘনফুট ৩০ টাকা ৫০ পয়সা দরে নিলামে বিক্রি করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)–এর অধীন শ্রীপুর বিওপির সদস্যরা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
জৈন্তাপুর বালু জব্দ, সিলেট টাস্কফোর্স অভিযান, অবৈধ বালু উত্তোলন, বাংলাবাজার বালু সাইট, শ্রীপুর পাথর কোয়ারি