অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন
অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় সিলেট সদরের হিলুয়াছড়া চা-বাগানে পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)’র বাস্তবায়নে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) এ পথ নাটকের আয়োজন করা হয়।
পথ নাটকে চা-বাগান এলাকায় বসবাসরত নারী ও পুরুষ শ্রমিকসহ নতুন ও তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই পথ নাটক আয়োজনের মূল উদ্দেশ্য ছিল চা-বাগানের শ্রমজীবী জনগোষ্ঠী ও নতুন ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা এবং একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
নাটকে জাল ভোটের ক্ষতিকর প্রভাব, নির্বাচনকালীন গুজব ও ভুল তথ্য সম্পর্কে সতর্কতা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের গুরুত্ব নাট্যরূপে উপস্থাপন করা হয়। স্থানীয় জনগোষ্ঠীর সহজবোধ্য ভাষা, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও বাস্তব ঘটনার আলোকে নাটকের কাহিনি নির্মাণ করা হয়, যা দর্শকদের কাছে বিষয়বস্তু সহজে অনুধাবনে সহায়ক হয়।
নাটকের বিভিন্ন দৃশ্যে ভোটাধিকার ও ভোটের গুরুত্ব, সচেতন ভোটার হিসেবে দায়িত্ব পালন, জাল ভোট প্রতিরোধ, গুজব ও ভুল তথ্যের ঝুঁকি এবং নারী, প্রান্তিক জনগোষ্ঠী ও প্রথমবারের ভোটারদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। নাটকের মাধ্যমে দেখানো হয়, দায়িত্বশীল ও সচেতন ভোটাররা কীভাবে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারেন।
এ পথ নাটকে প্রায় ৩৫০ জন নারী ও পুরুষ চা শ্রমিক অংশগ্রহণ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন প্রথমবারের ভোটার।
সিলেট, পথ নাটক, হিলুয়াছড়া, চা-বাগান