দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মে, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন
সিলেট নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফান্ডের হিসাব চাওয়ায় এক নারী সংগঠকের ওপর যৌন হেনস্তা, গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সংগঠনটিরই যুগ্ম সংগঠক ও ফান্ড সেলের সদস্য সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। অভিযোগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নূরুল ইসলামকে প্রধান আসামী এবং ছাত্রনেতা ফখরুল হাসান, রেদওয়ান আহমদ মুন্সিসহ আরও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করা হয়।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ৬ মে তিনি কমিটির ফান্ড সেল সম্পাদক সালমান আহমদ খুরশেদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ডের জমা ও খরচের হিসাব চান। কিন্তু তার প্রশ্নের সদুত্তর না দিয়ে ফখরুল হাসান সৌরভসহ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
৭ মে সালমানের ডাকে সাড়া দিয়ে ভুক্তভোগী তার মাকে নিয়ে সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার ৩য় তলায় হিসাব নেওয়ার জন্য যান। সেখানে একঘণ্টারও বেশি সময় বসিয়ে রাখার পর সালমান মোবাইলে একটি গড়মিলপূর্ণ হিসাব দেন। এতে অসন্তোষ প্রকাশ করলে সালমানসহ তার সঙ্গে থাকা অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নূরুল ইসলাম, ছাত্র নেতা ফখরুল হাসান, রেদওয়ান আহমদ মুন্সি এবং আরও অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে তাকে ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি গ্রুপে বার্তা দিয়ে পূর্ণাঙ্গ হিসাব লিখিতভাবে চাওয়ার পর থেকে অভিযুক্তরা তাকে ধর্ষণের হুমকি দিচ্ছেন এবং যৌন হেনস্তা করছেন। এসব ঘটনার প্রমাণস্বরূপ তার কাছে স্ক্রিনশট ও সাক্ষী রয়েছে বলেও তিনি জিডিতে উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট কতোয়ালী থানার উপ পরিদর্শক মো. আজহারুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বলেন, অভিযোগটা আমরা পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যৌন হেনস্তা, ছাত্র রাজনীতি, ফান্ড দুর্নীতি