০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৮:২৪ অপরাহ্ন


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেটের গোয়াইনঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৪ (ডিসেম্বর) শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

 

মাহফিলে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, বিএনপি, দোয়া মাহফিল, গোয়াইনঘাট, সিলেট, হাকিম চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ