শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার
দৈনন্দিন
প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে আদালতের নিষেধাজ্ঞার কারণে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এতে করে তাহিরপুরসহ আশপাশের অন্তত তিনটি উপজেলার বালু শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ী চরম সংকটে পড়েছেন।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে যাদুকাটা নদীর পূর্বপাড়ের শ্রমিক ও ব্যবসায়ী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
যাদুকাটা নদীর বালু ব্যবসায়ী কামরুল বলেন, নদীতে উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের পাশাপাশি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পরিবার চালানো কষ্টকর হয়ে উঠেছে।
যাদুকাটা বাংলা কয়লা সমবায় সমিতির সহ-সভাপতি বরকত মিয়া বলেন, 'যাদুকাটা একটি সীমান্তবর্তী নদী। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকার সুবাদে অনেকে বাধ্য হয়ে চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ পথে জড়িয়ে পড়ছেন।'
লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, হঠাৎ করে নদীতে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এ সময়ে এমন সংকট তাদের জন্য চরম বিপর্যয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বালু ব্যবসায়ী জামাল উদ্দিন, ব্যবসায়ী শাহান শাহ কামাল ও শ্রমিক লাল মিয়া।
বক্তারা বলেন, নদীতে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত বালু উত্তোলন ও পরিবহন চালুর অনুমতি দিলে শ্রমিক ও তাদের পরিবার স্বস্তি ফিরে পাবে।
তাহিরপুর বালু নিষেধাজ্ঞা, যাদুকাটা নদী, বালু উত্তোলন বন্ধ, শ্রমিক সংকট