শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৫ ১:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে সেচের পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, হাওরের বোরো জমিতে সেচের পানি ব্যবহাকে কেন্দ্র করে রিপন মিয়া ও ছাব্বির মিয়ার গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে গুরুতর আহত ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫) ও শফিকুল ইসলাম (৩০)–কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া আহত হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন.সাব্বির মিয়া (৪৮), আলিনুর (৩২), জাকির হোসেন (৪৭), সানু মিয়া (৩৪), লিমন মিয়া (১৯), তোফাজ্জুল মিয়া (১৮), আব্দুল কাহার (৭০), জিয়াউর (৪৫), ইমাদ রহমান (১৯), আমিরুল হক (৪০), দিলদার মিয়া (৩২), শিপন মিয়া (৩৫) ও মিঠু রেজা (২২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া মানানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জ, দিরাই, সংঘর্ষ, আহত