০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি: খন্দকার মুক্তাদির

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:১১ অপরাহ্ন


সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি।

 

মঙ্গলবার (৯ডিসেম্বর) দুপুরে নগরীর জল্লারপাড় এলাকার রাজা ম্যানশন, গ্যালারিয়া, এলিগ্যান্ট শপিংমলসহ বিভিন্ন মার্কেটে প্রচারণা চালান তিনি।

 

তিনি বলেন, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের সব সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সিলেটের প্রতি চরম উদাসীন ছিল। তারা সিলেটের ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে শিল্প ও বাণিজ্যের প্রসারে বিশেষ উদ্যোগ নেয়া হবে।


খন্দকার মুক্তাদির বলেন, বতর্মান তরুণ প্রজন্ম ভোট কি জিনিস সেটা দেখার সুযোগ পাননি। এবারের নির্বাচনে একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে ভোট উৎসবে যোগ দিয়ে সর্বস্তরের মানুষকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহবান জানান তিনি। ধানের শীষ উন্নয়নের প্রতিক আখ্যা দিয়ে খন্দকার মুক্তাদির বলেন, অতীতে যতবার ধানের শীষের বিজয় হয়েছে সারাদেশেই সামগ্রিক উন্নয়ন হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, এলিগ্যান্ট শপিংমলের স্বত্বাধিকারী আব্দুল মুনিম শিপু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জিডি রুমু, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি রাসেল আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, মো. জিয়াউর রহমান চৌধুরী, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক ডা. জামিল আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, সিলেট নির্বাচন, বিশুদ্ধ পানির সংকট, জলাবদ্ধতা নিরসন, বিএনপি উন্নয়ন পরিকল্পনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ