হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ অপরাহ্ন
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুধীজন এতে অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সব আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে পালিত হবে। বিজয় দিবসের অনুষ্ঠানে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।
এ ছাড়া বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, থানার এসআই সাইফুল, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কাদির আহমদ, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, মনসুরিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা আবুল হোসেন চতুলী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজমুল হক, নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাব হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলীল চন্দ্র দাস, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুক্কুর, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাও. গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীম সালমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কানাইঘাট, প্রস্তুতি সভা, বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস