শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:১৮ অপরাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলেশ্বরীর খাঞ্জা বিল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবী দুই সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতরা সব চিকিৎসাধীন রয়েছেন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সিলেট ভয়েসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিল দখল নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এ ঘটনায় উভয়পক্ষের ১০-১৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও তারা কয়েকবার সংঘর্ষে জড়িয়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানায় পুলিশ।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সিলেট ভয়েসকে বলেন, ‘পূর্ব বিরোধের জেরে মৎস্যজীবী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লাখাই সংঘর্ষ, হবিগঞ্জ খবর, বিল দখল বিরোধ, মৎস্যজীবী সমিতি সংঘর্ষ, লাখাই উপজেলা সংবাদ, খাঞ্জা বিল উত্তেজনা