সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় কয়েস লোদীকে শাহ্ খুররাম কলেজে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১৫ অপরাহ্ন
সিলেটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।
সিলেট জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক কিশোর কুমার মণ্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সঞ্চালনা করেন জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী। সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেট জেলার ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন।
আয়োজকেরা জানান, নয় দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরোহিত ও সেবাইতরা হিন্দু আইন, উত্তরাধিকার আইন, দেবোত্তর সম্পত্তি, নামজারি, প্রজাস্বত্ব বিধিমালা, তামাদি আইনসহ বিভিন্ন আইনি বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এ ছাড়া পূজা-পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পুষ্টি, ভূমি আইন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার পরিচিতি, সফটওয়্যার–হার্ডওয়্যার বিষয়েও হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মাসন সিংহ বলেন, শিক্ষণে অর্জিত জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়ার মানসিকতা রাখতে হবে। ধর্মীয় ও আর্থ–সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির এই প্রকল্প সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সিলেট জেলার টি–ও–টি অমৃতরাম ভট্টাচার্য ও বনমালী ভট্টাচার্য।
সিলেট, পুরোহিত ও সেবাইত, প্রশিক্ষণ,