হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক কৃষকের মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় শেরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক মাহবুব হোসেন।
কিন্তু থানা পর্যায়ে সহযোগিতা না পেয়ে পরে তিনি সুনামগঞ্জ আদালতে অভিযোগ দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর শেরপুর মৌজায় অবস্থিত এ জমিটি আমন রোপণযোগ্য কৃষিজমি।
অভিযোগে বলা হয়, ভবানীপুর গ্রামের প্রভাবশালী মো. কনুর ইসলামের নেতৃত্বে নুর ইসলাম, মনুর ইসলাম, ছাব্বির আলম, সোনা উল্লাহ, কনা উল্লাহসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে অনধিকার প্রবেশ করে এবং জোরপূর্বক মাটি কাটে।
এ সময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এর আগে, অবৈধভাবে বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদনও করা হয়েছিল।
জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে গেল দুই নভেম্বর কৃষক মাহবুব হোসেন বাদী হয়ে কনুর ইসলাম গংদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা (নং-২৭৪/২০২৫) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নোটিশ দেয়।
বাদী মাহবুব হোসেন বলেন, এই জমিগুলো আমার খরিদ সূত্রে কেনা। কনুর ইসলাম গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার জমি জোরপূর্বক দখল করে মাটি কেটে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি, আদালতে নিষেধাজ্ঞ অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
জগন্নাথপুর, জায়গা দখল, মামলা, আদালতের নির্দেশনা অমান্য, ভূমি আইন