০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জকিগঞ্জে নতুন ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় উপজেলার বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করে সাংবাদিকরা বেশ এলাকায় অপরাধ প্রবনতা আশঙ্কাজনকভাবে বাড়ার নানা চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করেন, অবৈধ মাটি কাটার ফলে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। এই ভূমিদস্যুতার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান সাংবাদিকরা। 

 

একইসঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ভোগান্তি, জন্মনিবন্ধন প্রক্রিয়া অনিয়ম ও হয়রানি নিয়ে অভিযোগ তুলে ধরে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা।

 

এ ছাড়া শিক্ষার্থীদের অনিরাপদ যাতায়াত এবং জকিগঞ্জ বাজার এলাকার তীব্র যানজট নিরসনের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। জকিগঞ্জের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। 

 

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো প্রশাসনিক কাজই সফল হতে পারে না। আমরা সম্মিলিতভাবে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করব এবং জকিগঞ্জকে এগিয়ে নিয়ে যাব। 

 

​সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ জকিগঞ্জে কর্মরত সাংবাদিক বৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, মতবিনিময়, সাংবাদিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ