জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
দৈনন্দিন
প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিতনিধিদের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জ ডাক পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা তথ্য অফিসের উপ-পরিচারক শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা সমাজব সেবা কার্যালয়ের উপ-পরিচালক সূচিত্র রায়, ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, আব্দুর রশিদ, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ, গ্রাম আদালত, জনসচেতনতা, বৃদ্ধি, কর্মশালা