ছবিঃ নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এতোদিন যারা নির্বাচন চাই বলে-বলে জনগণকে পাগল করে তুলেছিল তারা এখন ভিন্নসুরে কথা বলছে। এ লক্ষণ ভালো নয়। তারা হয়ত বুঝতে পেরেছে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে জনগন তাদরকে লাল কার্ড দেখানোর জন্য  প্রস্তুত রয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।


জামায়াতে ইসলামীর আমির বলেন, ‌দফায় দফায় এতো রক্ত, এতো ত্যাগের পর দেশবাসী কি আশা করেছিল। দেশবাসী আশা করেছিল-অতীতের অপকর্মের পরিণতির শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবে। কিন্তু দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পরে আছে। তারা কোন সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়ন রাজি না, তারা গণভোটে প্রথমে রাজি ছিল না পরে ধাক্কাইয়া-ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে বলে সরকারকে বাধ্য করেছে।'

 
তিনি বলেন, এখন আমরা ক্ষীণ সুর শুনতে পাচ্ছি-যারা নির্বাচন চাই বলে-বলে জনগণকে পাগল করে তুলেছিল তারা এখন ভিন্নসুরে কথা বলছে। এ লক্ষণ ভালো নয়। তারা হয়ত বুঝতে পেরেছে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে জনগন তাদরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

একটি দল, লালকার্ড, জনগণ প্রস্তুত, জামায়াত, আমির