কানাইঘাটে ‘নেশার’ টাকা না পেয়ে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় (৫ ডিসেম্বর) শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে আরফান মিয়া (৪৩) নামে একজনকে আটক করেছে। আটক আরফান মিয়া উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের হাজি ওসমান আলির ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার এলাকার একটি বাড়িতে চুরির সন্দেহে দক্ষিণ বড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে প্রতিবন্ধী জালাল মিয়া (২৪) কে নিজ ঘরের পুকুর পাড় থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মারধর করা হয়।
পরে পুলিশকে চোর ধরা হয়েছে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালাল মিয়াকে থানায় নিয়ে আসলে সে চুরি না করা এবং মিথ্যা সন্দেহে তাকে নির্যাতন করা হয়েছে বলে জানায়।
রাতেই নির্যাতনের শিকার জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং জালাল মিয়াকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সিলেট ভয়েসকে বলেন, আমরা চোর আটক হয়েছে জেনে ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধী যুবককে থানায় নিয়ে আসি। এসময় সে স্বীকার করে সে একসময় খারাপ কাজ করলেও এসব ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই, পরবর্তীতে সে জানায় তাকে ঝুলিয়ে রেখে মারধর করা হয়েছে।
তিনি বলেন, নির্যাতনের বিষয় জানার পর তার মাকে থানায় ডেকে এনে অভিযোগ দিতে বলি। এ অভিযোগের ভিত্তিতেই সকালে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
সিলেট, কোম্পানীগঞ্জ, আটক