০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ মার্চ, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ন



নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, "মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য— তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, বরং কেবলই ক্ষমতায় আসার সর্বোচ্চ চেষ্টা।"

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার সকালে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

সরকারের ব্যর্থতা ও দেশের বর্তমান পরিস্থিতি

এসময় মোমিন মেহেদী বলেন, "নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতীতের মতো বর্তমান সরকারেরও একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ গত সাত মাসে চরম সংকটময় সময় পার করছে। একইসঙ্গে, সামাজিক অবক্ষয় রোধেও সরকার ব্যর্থ হয়েছে। ছাত্রসমর্থিত এই সরকার আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়েছে, যা দেশের জন্য বিপজ্জনক।"

তিনি আরও বলেন, "নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চান, অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দার ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হোক। যদি সরকার সত্যিই দেশকে ভালোবেসে পরিচালনা করতে চায়, তাহলে এই পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। অন্যথায়, জাতি হিসেবে আমরা আবারও প্রতারিত ও পরাজিত হবো।"

নতুনধারার নেতারা আরও জানান, দেশের উন্নয়ন ও জনকল্যাণে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান এবং এ লক্ষ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ