কানাইঘাটে ‘নেশার’ টাকা না পেয়ে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি জানায়, শামীমাবাদের মনিকা সিনেমা হলের বিপরীতে ‘জান্নাত স্টল’ এর সামনে পাকা রাস্তায় প্রকাশ্যে জুয়া চলছিল এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) ও আব্দুল বাছিত (২৫)।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের এসএমপি অ্যাক্ট ২০০৯–এর ১০৪ ধারায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ, সিলেট, আটক