১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

পুলিশ কমিশনার ও সিসিকের সঙ্গে ৮ দল নেতৃবৃন্দের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন


আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় সমাবেশ করবে ইসলামী ও সমমনা আট দল। 


গণভোটে ‘হ্যাঁ’–র পক্ষে বিজয় নিশ্চিত বুধবার (৩ ডিসেম্বর) এসএমপির পুলিশ কমিশনার ও সিসিক কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেছে আট দলের লিয়াজোঁ কমিটি।


বিকেলে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় হয়। সমাবেশের সার্বিক নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সহযোগিতা কামনা করেন নেতারা। পুলিশ কমিশনার সমাবেশকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার আশ্বাস দেন।


পরে আলাদা বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সঙ্গে আলোচনা করেন আট দলের প্রতিনিধিরা। সমাবেশের জন্য মাঠ, পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়। সিসিক কর্তৃপক্ষ সমাবেশে সহযোগিতার আশ্বাস প্রদান করে।


বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এবং নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট বিভাগীয় সমাবেশ, ইসলামী আট দল গণভোট, জাতীয় নির্বাচন গণভোট সিলেট, আলিয়া মাদরাসা মাঠ সমাবেশ, লিয়াজোঁ কমিটি বৈঠক সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ