কানাইঘাটে ‘নেশার’ টাকা না পেয়ে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) আটককৃতদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। আজ সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—নেত্রকোণার সজিব খান (২২), আলমগীর হোসেন (২৪), সিলেটের টিপু সুলতান (৩০) এবং সুনামগঞ্জের মিলন দাশ (৫৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাক্কাতুরায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানে চারজনকে আটক করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
লাক্কাতুরায় জুয়া অভিযান, সিলেট এয়ারপোর্ট থানা, জুয়ার আসর আটক, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট নিউজ