২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

দক্ষিণ সুরমায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেটে ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–সিলেট–জগন্নাথপুর রুটের একটি যাত্রীবাহী বাস লালাবাজারের দিকে আসছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা অন্তত ১০ জনকে উদ্ধার করেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মিজানুর রহমান সিলেট ভয়েসকে জানান, মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন তবে কেউ মারা যাননি, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দক্ষিণ, সুরমা, বাস ও ট্রাক, মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ