২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়কে কুরিয়ার সার্ভিসের গাড়ি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এস এ পরিবহনের পার্সেলবাহী কাভার্ডভ্যান ডাকাতির ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

 

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আফজল হোসেন শিপু (৩০) নামে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ এলাকার মৃত তুরন মিয়ার ছেলে।

 

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‍্যাব জানায়, গত ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নাইওরপুল শাখা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এস এ পরিবহনের কাভার্ডভ্যান ওসমানীনগরের তাজপুর এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল ও একটি পিকআপযোগে ডাকাতরা গাড়িটি থামিয়ে দেয়।

 

দরজার কাচ ভাঙার চেষ্টা করলে ড্রাইভার ও সুপারভাইজার দরজা খুলতে বাধ্য হন। এরপর চারজন অস্ত্রধারী ব্যক্তি তাদের মারধর করে এবং সুপারভাইজারকে একটি পিকআপে তুলে নেয়। অন্যদিকে ড্রাইভারের পেটে ছুরি ঠেকিয়ে গাড়িটি মঙ্গলচণ্ডী রোডের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

 

পরে কাভার্ডভ্যানের পেছনের তালা ভেঙে মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

 

এ ঘটনায় ভ্যানের সুপারভাইজার বাদী হয়ে ২৪ আগস্ট ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। সেই মামলারই পলাতক আসামি শিপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রদক্ষেপের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ঢাকা-সিলেট মহাসড়ক ডাকাতি, এস এ পরিবহন ডাকাতি, র‍্যাব-৯ অভিযান, ওসমানীনগর কাভার্ডভ্যান লুট, ডাকাত গ্রেপ্তার সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ