২৯ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

সিলেটে বিএনপির সভাপতির পদ নিয়ে এতিমখানায় বিবাদ

নিজস্ব প্রতিবেদেক

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ১১:৩১ অপরাহ্ন


সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের পদ নিয়ে দলের দুজন নেতার মধ্যে এতিমখানায় বিবাদ দেখা দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর কাজিটুলার একটি মক্তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে এই দ্বন্দ্ব প্রকাশ পায়।

 

জানা যায়, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের পদ স্থগিত ছিল। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন সহসভাপতি পদে থাকা রেজাউল হাসান কয়েস লোদী। সম্প্রতি কেন্দ্র থেকে নাসিম হোসাইনের স্থগিতাদেশ প্রত্যাহার হয়। কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি আর পদ ছাড়ছিলেন না। 

 

নগরীর কাজিটুলার মক্তবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের নিয়ে দোয়া ও দুপুরের খাওয়ানোর আয়োজন করেছিলেন নাসিম হোসাইন। এরপর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়ে ব্যানার খুলে নিয়ে নাসিম হোসাইনকে সেখান থেকে তাড়িয়ে দেন ভারপ্রাপ্ত সভাপতি পদে থাকা রেজাউল হাসান কয়েস লোদী।  

 

এর আগে, গত বুধবার (২৬ নভেম্বর) রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়ে। কিন্তু নাসিমের কোনো পদ স্থগিত করেনি বিএনপি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরে নতুন আরেকটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, ভুলবশত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে তার দলীয় পদ স্থগিত ছিল না। এ অবস্থায় নাসিম হোসেইন সভাপতি দাবি করছেন এবং ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী তা মানতে নারাজ। এ নিয়ে মহানগর বিএনপিতে নতুন করে দুজনের বিবাদ তৈরি হয়। সোমবার সেই বিবাদটি এতিমখানায় গিয়ে গড়াল।

 

নাসিম হোসাইন জানান, তিনি সভাপতি ছিলেন, এখনও আছেন। কারণ তার পদে এখনও কাউকে দেওয়া হয়নি। মহানগর বিএনপি থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করছিলেন তিনি। অনুষ্ঠানে কয়েস লোদী এসে বিশৃঙ্খলা করেন। তবে তিনি বিশৃঙ্খলায় না জড়িয়ে শিরনি বিতরণ করে চলে আসেন। 

 

এ বিষয়ে জানতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর সঙ্গে মুঠুফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি , রাজনীতি, কয়েস লোদী, নাসিম হোসাইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ