০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বানিয়াচংয়ে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ

 প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ 

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় বড় বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে বাউল আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এ সমাবেশের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও হবিগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
 
 মাওলানা মশিহুর রহমান ও হাফেজ মাওলানা এনামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন—আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শঙ্কা সৃষ্টি করেছে। এ জন্য বক্তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


বক্তারা আরও বলেন—এই ধরনের মন্তব্য ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে। তাই তারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দোষীর যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
 সমাবেশে বক্তব্য রাখেন— হযরত মাও. শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাও. আব্দাল হোসেন খান, মাও. আব্দুল ওয়াদুদ, কাজী মুফতি আতাউর রহমান, মাও. আব্দুল অলি, মাও. আব্দুল জলিল ইউসুফি, মাও. বশির আহমেদ, মাও. গোলাম কাদির, মাও. মুজিবুর রহমান, মাও. শায়খ সিরাজুল ইসলাম, মাও. আব্দুল হালিম আল আজহারি নুমানী, হাফেজ আব্দুল মুকিত সালেহ, মুফতি আহমদ আলী, হাফেজ মাও. জাহেদুর রহমান এবং মুফতি সাব্বির আহমেদ শিবলী নুমানী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন ঠাকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সমাবেশে মসজিদের ইমাম–খতিব, মাদ্রাসা শিক্ষক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় তরুণ-যুবক ও প্রায় অর্ধ সহস্রাধিক মুসুল্লী অংশগ্রহণ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাউল আবুল সরকার, বিক্ষোভ, হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ