শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় চাপটা বিলে ক্ষতিকারক বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। ইজারাদারের অভিযোগ রবিবার (২৯ নভেম্বর) রাত আড়াইটায় চাপটা বিলে বিষ প্রয়োগ করা হয়েছে।
তাদের অভিযোগ শাল্লা গ্রামের ইউপি সদস্য জহির মিয়া ও সামাল আহমেদের নির্দেশে চাপটা বিলে বিষ প্রয়োগ করেছেন সামাল আহমেদের ভাই জামাল আহমেদ।
চাপটা বিলের ইজারাদার জানান, তাদের বিলে বিষ প্রয়োগের সময় জামাল আহমেদকে হাতেনাতে আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইউপি সদস্য জহির মিয়া ও সামাল আহমেদের নির্দেশে বিষ প্রয়োগ করা হয়েছে বলে একটি ভিডিওতে স্বীকারোক্তি দিয়েছেন জামাল আহমেদ। তবে পুলিশের হাতে তুলে দেওয়া জামাল আহমেদকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে চাপটা বিলের চারদিকে প্রচুর পরিমাণে মাছ ভেসে ওঠেছে এবং ভেসে ওঠা মাছগুলো গ্রামের ছোট ছেলেমেয়েরা ধরে নিয়ে যেতে দেখা গেছে।
চাপটা বিলের পাহারাদার রুজেল মিয়া বলেন, রাত আনুমানিক আড়াইটায় হঠাৎ জামাল মিয়া নামের একজন লোক বিষ প্রয়োগের উদ্দেশ্যে বিলে প্রবেশ করে। তাকে জিঙ্গেস করা হলে ইউপি সদস্য জহির মিয়া ও সামাল আহমেদের নাম বলেন এবং ওই সময় জামালের স্বীকারোক্তি ভিডিও ধারন করে রাখা হয়েছে।'
তিনি বলেন, তাকে আটক করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু জামাল মিয়ার দাবি তিনি বিষ প্রয়োগ করেননি।
বিষ প্রয়োগের বিষয়টি অস্বীকার করে সামাল আহমেদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এদিকে চাপটা বিলে বিষ প্রয়োগের ঘটনায় শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাপটা বিলের কতৃপক্ষ।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শাল্লা থানা পুলিশের নলেজে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শাল্লা, বিষ প্রয়োগ, মাছ মারা, অভিযোগ