জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ যৌথভাবে ৪ দফা দাবি উত্থাপন করেছে।
শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি-এর সর্বশেষ তথ্যমতে, দেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিপ্লোমা মেডিকেল ফিজিশিয়ান (ডিএমএফ) রয়েছেন প্রায় ৩০ হাজার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ৫,৫০০ ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। তবে ডিএমএফ কোর্স সম্পন্ন করা প্রায় ৫০,০০০ দক্ষ জনবল কর্মসংস্থানহীন অবস্থায় বেকার হয়ে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও ম্যাটস্ শিক্ষার্থীরা নানা রকম বৈষম্যের শিকার হয়ে আসছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সহসভাপতি ডা. হেলাল উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সিব্বির আহমদ প্রমুখ।
দ্রুত শূন্যপদে নিয়োগ ও ৪ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ যৌথভাবে ৪ দফা দাবি উত্থাপন করেছে।