২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


শনিবার  রাত ৯টা ৪০ মিনিটে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 


পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন ছেড়ে গিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানা সিলেটের ওসি।


রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।


সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম বলেন, ট্রেনটি মল্লিকপুর পৌঁছানোর পর সুরমা মেইলের একটি বগির চাকা হঠাৎ রেললাইন থেকে সরে পড়ে। এতে তিন দিকের রুটেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর নেই।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, সারাদেশ, রেল যোগাযোগ, স্বাভাবিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ