হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্বে দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন। দণ্ডপ্রাপ্তরা হলেন স্বপন মিয়া ও ট্রাক্টরচালক তাজ উদ্দিন।
জানা যায়, শনিবার সকালে জমিতে মাটি কাটার অভিযোগে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্রের চালক স্বপন মিয়াকে নগদ ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মাটি বহনকারী ট্রাক্টরচালক তাজ উদ্দিনকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় একজনকে দুই লক্ষ টাকা অর্থদন্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) হাদী আব্দুল্লাহ বলেন, দন্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জগন্নাথপুর ভ্রাম্যমান আদালত, কৃষি জমি মাটি কাটা অভিযান, সুনামগঞ্জ পাইলগাঁও হাড়গ্রাম, মাটি কাটায় কারাদণ্ড জরিমানা, কৃষিজমি রক্ষা অভিযান