হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত মৌলভীবাজারে ভোরবেলা থেকেই কুয়াশা ও শিশিরের সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠে।
তবে সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের আলো আসায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন, তাপমাত্রা, মৌলভীবাজার, শ্রীমঙ্গলে