০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নার্সিং ও মিডওয়াইফারি স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ: উপাচার্য ড. জহিরুল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন


মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘নার্সিং ও মিডওয়াইফারি স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। নার্স ও মিডওয়াইফারগণ তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, সহানুভূতি, যত্ন ও পেশাগত মানবিকতার মাধ্যমে রোগীদের মানসিক সাহস জুগিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন।’


শনিবার (২২ নভেম্বর) দুপুরে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, ‌নার্সিং ও মিডওয়াইফারি সেবার উপর একটি দেশের স্বাস্থ্য ও চিকিৎসা অনেকাংশেই নির্ভর করে। আমাদের দেশে নার্সিং ও মিডওয়াইফারি পেশার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। পাশ্চাত্য ও মধ্য প্রাচ্যের দেশসমূহে এ খাতের দক্ষ ও যোগ্য মানব সম্পদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শতভাগ পাশ প্রমাণ করে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট তাদের শিখন ও প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে যোগ্য ও দক্ষ নার্স ও মিডওয়াইফার তৈরী করতে সক্ষম হয়েছে।‌


সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ৩য় ব্যাচের শিক্ষার্থী জান্নাত আরা স্মৃতি ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এহতেশামুল আলম মোঃ জাকারিয়া ও পরিচালক মোঃ মহিবুর রহমান শামীম। 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আল আমীন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সট্রাক্টর সুস্মিতা পুরকায়স্ত ও ঝর্ণা আক্তার, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইন্সট্রাক্টর রোমেনা বেগম ও রোকাইয়া সুলতানা লিয়া, ২য় ব্যাচের শিক্ষার্থী মো আবু সামাদ, ৩য় ব্যাচের শিক্ষার্থী হাবীবা আক্তার, ৫ম ব্যাচের শিক্ষার্থী রূম্পা রাণী সূত্রধর, প্রমূখ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইন্সট্রাকটার, কর্মকর্তা ও পরিচালকগণ। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের পরবর্তী কর্ম ও শিক্ষাজীবন সুন্দর ও সার্থক কামনা করে সকলের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এছাড়া তিনি শিক্ষার্থী, ইন্সট্রাকটর, কর্মকর্তা ও পরিচালকবৃন্দকে নিয়ে কেক কাটেন। পরে তিনি সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানটিতে বিএসসি নার্সিং কোর্স চালুর উদ্যোগ গ্রহনের উদ্যোক্তাদের আহবান জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, উপাচার্য ড. জহিরুল,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ