০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিএমজেএ’র সিলেট বিভাগীয় কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় সিনিয়র সদস্য রাজু আহমেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মোহিদ হোসেন। সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলাইমান আহমদ সুহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদ এমরান, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন নির্বাচিত হয়েছেন।

 

নির্বাহী সদস্য হলেন—রাজু আহমেদ, শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না ও অমিতা সিনহা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন—মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. নুরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বি‌পি‌জেএ সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সৌদি আরব বিএনপির সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসাইন আরমান, ক্রাউন পার্ক হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল আহমদ, মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিএমজেএ সিলেট কমিটি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট সাংবাদিক সংগঠন, নতুন কমিটি ঘোষণা, বিএনপি মালিক সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ