০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট- ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন, সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে চাই। 

 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিলেট-৩ আসনের মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে এমএ মালিক বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণসহ সামগ্রিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবো। এলাকার সমস্যা ও মানুষের কষ্ট আমি জানি, এগুলো সমাধানে আমার সমস্ত শক্তি ব্যয় করবো।

 

তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থনই আমার মূল শক্তি। জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে পরিবর্তনের পক্ষে মানুষ বিএনপি মনোনীত প্রার্থীর পাশে রয়েছে।

 

জনসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ অংশ নেন।

 

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, সহ সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

লেট-৩ বিএনপি প্রার্থী এমএ মালিক, এমএ মালিক জনসভা, দক্ষিণ সুরমা রাজনৈতিক সংবাদ, বিএনপি নির্বাচনী প্রচারণা সিলেট, সিলেট-৩ উন্নয়ন প্রতিশ্রুতি, এমএ মালিক বক্তব্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ