সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ১:০৬ অপরাহ্ন
সিলেটের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে ভবনটিতে আগুন দেখা দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ঘটনায় কেউ আহত হয়নি। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের সব বাসিন্দা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায, আগুন লাগা বিল্ডিংয়ের ডান পাশে এবং পেছনে দুটি ভবন একই সঙ্গে লাগানো। প্রথমে পাশের দুটি ভবনকে ব্যারিকেড দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, ‘আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ রিপোর্ট তৈরির পর জানা যাবে।’