সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ৫ মে, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দুঃস্থ-অসহায় ৫০০ পরিবারের জন্য ১০ মেট্রিক টন চাল এবং নগদ ২৫ লাখ টাকা বিতরণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সিনিয়র সচিব (ত্রাণ-১) আরিফ ফয়সাল খানের স্বাক্ষরিত একটি নথিতে জানা যায়, ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক মাসের জন্য মানবিক সহায়তা হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় ১০ মেট্রিক টন চাল এবং নগদ ২৫ লক্ষ টাকা সুনামগঞ্জের জেলা প্রশাসকের অনুকূলে প্রদান করা হয়েছে।
বরাদ্দের শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করতে হবে। অন্য কোনো খাতে এ বরাদ্দ ব্যবহার করা যাবে না।
এছাড়া, মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ব্যয়ের হিসাব সংরক্ষণসহ প্রয়োজনীয় প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) অধীনে সরকারিভাবে এই ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ, ত্রাণ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়