০৫ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিনোদন

সুনামগঞ্জের মঞ্চে ফের আলো জ্বলছে: ‘ক্ষ্যাপাটে’র ‘দ্য চেয়ার্স’ আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ২:২৭ অপরাহ্ন


দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে মঞ্চনাটকের কোনো নতুন প্রযোজনা ছিল না। স্থানীয় নাট্যদলগুলোর স্থবিরতায় নাট্যপ্রেমীরা অপেক্ষায় ছিলেন মানসম্মত একটি পরিবেশনার। সেই অপেক্ষার অবসান ঘটাতে আসছে নিরীক্ষাধর্মী নাট্যদল ‘ক্ষ্যাপাটে’র নবম প্রযোজনা ‘দ্য চেয়ার্স’।

জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে নাটকটির দুটি প্রদর্শনী হবে আগামী ২৮ ও ২৯ নভেম্বর, শুক্রবার ও শনিবার। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে প্রদর্শনী। দর্শনী মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর আগে শিল্পকলা একাডেমির প্রধান ফটকে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ‘ক্ষ্যাপাটে’ ইতোমধ্যেই দেশজুড়ে নানা প্রযোজনায় প্রশংসা কুড়িয়েছে। দলে কাজ করছেন সুনামগঞ্জেরও কয়েকজন মেধাবী তরুণ–তরুণী।

ইউজিন আয়োনেস্কোর লেখা নাটক ‘দ্য চেয়ার্স’ যার বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী। এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন ফাইয়ায রাকিন নূর।

আসন্ন প্রদর্শনীকে ঘিরে জেলার নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, সফল মঞ্চায়ন শুধু এই প্রদর্শনী নয়, বরং সুনামগঞ্জের থিয়েটার অঙ্গনেও নতুন প্রাণ ফিরিয়ে আনবে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, মঞ্চ নাটক, দ্য চেয়ার্স, ক্ষ্যাপাটে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ