০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে ৬১৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ন


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ৬১৭ কোটি ৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত ব্যয় বাড়ানোর ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে জানানো হয়, সভায় ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদিত হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান ‘বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড’ (বিইউসিজি)। প্রকল্পের মূল চুক্তি মূল্য ধরা হয়েছিল ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা। নতুন সংশোধিত প্রস্তাবে ব্যয় বৃদ্ধি পেয়ে মোট চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২ হাজার ৭৩৩ কোটি ৫৯ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা বৈঠকে জানান, প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন খরচ বৃদ্ধির পেছনে মূলত নির্মাণ ও উপকরণের পরিবর্তন এবং অন্যান্য প্রশাসনিক ও কারিগরি বিষয়সমূহ প্রভাব ফেলেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থ উপদেষ্টা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ