এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৬:১১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুর ১১টায় উপজেলার ব্র্যাক অফিসে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সুনামগঞ্জ এমআরএসি কো–অর্ডিনেটর নজরুল ইসলাম অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজর আলী, বিপ্লব দেবনাথ, খালেদা বেগম, মনিকা দাস, মমতা দাস, আখি রানী দাস ও একা রানী গোপ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, অনেক অভিবাসী বিদেশে গিয়ে নির্যাতন ও যৌন হয়রানির শিকার হন— এটি দুঃখজনক। এ সমস্যা কমাতে বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ, তথ্যপ্রাপ্তি ও সচেতনতা অত্যন্ত জরুরি। এছাড়া ইউনিয়ন পর্যায়ে নিরাপদ অভিবাসন সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও জরুরী বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোবিন্দ দেব ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারীসহ প্রবাস বন্ধু ফোরামের অন্যান্য সদস্যরা।
জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অভিবাসীদের প্রশিক্ষণ, তথ্যপ্রাপ্তি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।