০৫ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে খারাপ ফলাফলের জন্য মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন


সিলেটে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে নগরীর করেরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


নিহত প্রিয়া শর্মা (২২) সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর করেরপাড়া এলাকার অমৃকা রঞ্জন শর্মার মেয়ে। 


পুলিশ জানায়, আজ সকালে প্রিয়াকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পুলিশকে খবর দেন স্বজনরা। পরে তাকে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুবাশ্বির সিলেট ভয়েসকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে শর্মা আত্মহত্যা করেছেন। তিনি এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মেডিকেল শিক্ষার্থী মৃত্যু, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, করেরপাড়া ঘটনা, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ