শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সকল বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
একইসাথে শাকসু নির্বাচনের জন্য ঘোষিত তারিখের সাথে সামঞ্জস্য রেখে ছুটির সময়েও পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্রের ৮ (ছ) ধারার আলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে, যাতে কেউ আর্থিক জটিলতার কারণে ভোটাধিকার বা প্রার্থী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন।
এ ছাড়া আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন এবং ১৩ ও ১৪ জানুয়ারি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ঘিরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
পূর্বঘোষিত ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ছুটির পরিবর্তে নতুন সময়সূচি অনুযায়ী ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে।
তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য, ভোটার, ছুটি,