সিলেট নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৮:৩২ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে যাবজ্জীবন সাজাভোগী দুই সহোদর ‘ডাকাতের’ হামলায় নিহত আব্দুল হান্নান হানাই হত্যাকাণ্ডে ঘটনায় চার দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ‘ডাকাত’ সহোদর ফারুক আহমদ ও মঈন উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। একইসঙ্গে আরও পাঁচজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
কনাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার চার দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের ধরতে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরও অভিযুক্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনকে এলাকায় দেখা গেছে। অনেকের ধারণা, তারা সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকতে পারে। কুখ্যাত এ সহোদররা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
নিহতের স্বজনদের দাবি, মামলার বাদী আব্দুস সালাম ও তার ভাতিজাকে হত্যার হুমকি দিচ্ছে অভিযুক্তদের সহযোগীরা। ভয়ভীতির কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
কনাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে বাখালছড়া গ্রামের আব্দুল হান্নান হানাইকে নিজ বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একই উপজেলার ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের ছেলে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বাধীন কয়েকজন। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখলেও ভয়ের কারণে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।
কানাইঘাট হত্যা মামলা, হানাই হত্যাকাণ্ড, সিলেট অপরাধ সংবাদ, ডাকাত ভাই ফারুক মঈন, কানাইঘাট পুলিশ অভিযান