ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে জগন্নাথপুরের মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
মস্তিষ্কে রক্তক্ষরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া।
আল আমিন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন বাজার আবাসিক এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে তার শরীর হঠাৎ খারাপ করে। পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মস্তিষ্কে, রক্তক্ষরণ, শাবি শিক্ষার্থী, মৃত্যু